এর উদ্দেশ্য— আজকের দিন আমদের মনে করিয়ে দেয় আমদের সংগ্রাম, ত্যাগ, আন্দলোন, ভাষার প্রতি ভালোবাসা । মনে করিয়ে দেয় সেই দিনের কথা যেদিন আমদের ছাত্র ভাই দের উপর নির্মম অত্যাচার নেমে আসে । নিজের বুকের তাজা রক্ত দিয়ে রাঙিয়ে দেয় বিশ্ববিদ্যালয় এর প্রাঙ্গণ । উলেখ্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো যাদের অবদান এ আজ আমরা এই মাতৃভাষা পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমরা শহীদ মিনার এ ফুল দিয়ে আসি ।
কিন্তু বর্তমান প্রেক্ষাপট— ২১ শে ফেব্রুয়ারি মানে গার্লফ্রেন্ড কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা, বন্ধুদের সাথে পার্টি করা, নতুন জামাকাপড় পরে ফ্যাশান করে ফুল দিতে যাওয়া, ফেসবুক এর জন্য সুন্দর সুন্দর ছবি তুলা । মূলত বলতে গেলে এই দিন টা একটা উৎসব এর দিনে পরিবর্তিত হয়ছে । আসলেই কি এই দিন টার এই মানে ? মনে প্রশ্ন জাগে । আমরা কেহ কি একবার ও জুম্মার নামাজ পরে সেই শহীদ দের জন্য একটু দোয়া করেছি ? এই দিন এ কি কোন এমন কাজ করেছি যা প্রমান করে যে আমড়া আসলেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ? বড় একটা ফুলের তোরা নিয়ে গিয়ে শহীদ মিনার এ দিয়ে আসাই কি শেষ ? আমাদের কি উচিত নয় আমাদের এই দিন টার সম্মান বজায় রাখা । এমন কিছু করা যাতে তাদের আত্মা শান্তি পায় । আমরা একটু চাইলেই পারি যদি একটা দেশ স্বাধীন করতে পারি, তবে এটা তো কিছু না । তাই আমাদের সবার উচিত আমাদের মনোভাব ও চিন্তাধারার একটু পরিবর্তন আনা । তাহলেই এইদেশ সোনার দেশে পরিণত হবে ।
(বিঃ দ্রঃ এই লেখা গুলো কাহকে ইঙ্গিত করে লেখা হয় নি )
Sunday, February 21, 2016
২১ শে ফেব্রুয়ারি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment