Thursday, August 13, 2015

যারা ভর্তি নিয়ে চিন্তিত (B.S.C) - পোস্টটি তাদের জন্য !

(পোস্টটি সংগ্রহকৃত - লিখেছেন ইঞ্জি: হিমেল)

ডিপ্লোমা প্রকৌশলীদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে SUST-এ উচ্চশিক্ষার সুযোগ, ডিপ্লোমা পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে ডুয়েটে পড়ার।

কিন্তু সীমিত আসনের বিপরীতে প্রতিযোগী
বেশী হওয়ায় অনেকের ডুয়েটে পড়ার স্বপ্ন পূরণ হয় না। কারন, বাংলাদেশে ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ডুয়েটই হল একমাত্র স্বতন্ত্র প্রতিষ্টান।
.
.
ডুয়েটে শুধুমাত্র ডিপ্লোমা গ্র্যাজুয়েটদারীরা ভর্তি পরীক্ষা দিতে পারে, এইচ.এস.সি পাশ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে না।
.
বর্তমানে ডিপ্লোমা প্রকৌশলীরা উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকটি পাবলিক
ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারে,
যার মধ্যে অন্যতম হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)।

ডুয়েট থেকে SUST-এ তুলনামুলক ভাবে
প্রতিযোগীতা কম হয়, তাই ডুয়েটে যারা ভর্তি পরীক্ষায় সফল হতে পারেন নি, তারা
SUST-এ চেষ্টা করে দেখতে পারেন।

তবে যেকোন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের
পূর্বে ভালো প্রস্তুতি থাকা দরকার।

SUST-এ যেসব বিষয়ে বি.এস.সি করার
সুযোগ রয়েছে,তা হল: CSE,EEE,CE,IPE,
CEP,PME,FET,ARC।

*পরীক্ষা দেওয়ার জন্য এস.এস.সি ও ডিপ্লোমা মিলিয়ে টোটাল জিপিএ-৭
লাগবে।

*প্রস্তুতির জন্য এইচ.এস.সির ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি দেখলে চলবে।
.
লিখেছেন → ইঞ্জিনিয়ার হিমেল :)

No comments:

Post a Comment